1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গাফিলতিতে বিদ্যালয়ে সিলিং ভেঙ্গে ৩ শিক্ষার্থী আহত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সরকারী প্রথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সিলিং ভেঙ্গে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা পৌনে ১২টার সময় এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় ৭৩ নং খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিনশেড বিল্ডিংয়ের প্লাস্টিকের বোর্ডের সিলিং হঠাৎ ভেঙ্গে পড়ে। এসময় শ্রেণি কক্ষের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগে এক বছর পূর্বে পাশের রুমের সিলিং ভেঙ্গে পড়েছিল। এ বিষয়ে বিদ্যালয়ে অনুপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, টিনশেড বিল্ডিংটি পরিত্যক্ত হলেও শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলছে। সিলিং ভেঙ্গে পড়ে তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। আমি ঝাউচর এলাকায় একটি মাসিক মিটিংয়ে আছি। মিটিং শেষ করে বিষয়টি বিদ্যালয়ে এসে দেখবো।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ফুয়াদ বলেন, প্রধান শিক্ষক সাহেব আজকে বিদ্যালয়ে আসেননি। এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৯৬ জনের মধ্যে ১০০ জন বালক এবং ৯৬ জন বলিকা। সকাল ৮ টা থেকে বিকাল ৪:১০ মিনিট পর্যন্ত পাঠদান করা হয়। মোট সহকারী শিক্ষক ৫ জন আর একজন ভারপ্রাপ্ত পধান শিক্ষক নিয়ে বিদ্যালয়টির পাঠদান চলছে। তবে বিদ্যালয়ের টিনশেড বিল্ডিং দ্রুত মেরামত করা জরুরি। আহত শিক্ষার্থীরা বলেন, আমাদের শ্রেণি কক্ষে হঠাৎ সিলিং ভেঙ্গে পড়ে। এ সময় আমি নাজমুল ইসলাম, আলআমিন ও আবু সাইদ আহত হই। তাদের মধ্যে আলআমিনের ডান পায়ে রক্তাক্ত জখম হয়। আমাদেরকে শ্রেণি শিক্ষকরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু সিলিং ভেঙ্গে পড়ার খবর পেয়ে প্রধান শিক্ষক আমাদের দেখতে আসেননি। স্থানীয় জনপ্রতিনিধি আফজাল মেম্বার জানান, আমি কয়েকবার বিদ্যালয়ে সংস্কারের জন্য টাকা দিয়েছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল আউয়ালের গাফিলতির কারনেই সিলিং ভেঙ্গে পড়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, সিলিং ভাঙ্গে পড়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চরম অবহেলায় হয়েছে বলে আমি মনে করি। সিলিং ড্যামেজের বিষয়ে অবগত না করায় তাকে শোকজ করা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ