1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে বিএনপি নেতা রবের থাবা,বৃদ্ধ রহিমের জমিতে সাইনবোর্ড টানিয়ে দখল

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৯ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ নিজের জমি রক্ষা করতে সন্তানদের নিমর্ম নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রক্তাক্ত সেই বৃদ্ধ রহিমের জমিতে এখন বিএনপি নেতা আঃ রউফের সাইনবোর্ড। সন্তানদের কাছ থেকে জমি রক্ষা করতে পারলেও বিএনপি নেতার হাত থেকে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন সেই বৃদ্ধ রহিম। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের অত্যাচার, চাঁদাবাজী ও অবৈধ দখলের কারনে অতিষ্ঠ এলাকাবাসী। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বৃদ্ধ রহিম।

সরেজমিন আষাঢ়িয়ার চর এলাকায় গিয়ে দেখা যায়, আঃ রহিমের জমিতে বিএনপি নেতা আঃ রউফের নামে বায়না সুত্রে মালিক লেখা একটি সাইনবোর্ড লাগানো। স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পর আঃ রউফ এলাকায় অত্যাচারের স্টীমরোলার চালায়। স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট চালিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তিনি গ্রামের অবৈধ গ্যাসসংযোগ দিয়ে চুলাপ্রতি ২শত টাকা করে প্রতিমাসে বিল তোলেন। বিল না দিলেই সংযোগ বিচ্ছিন্ন সহ নেমে আসে অমানুষিক নির্যাতন। তবে সাইনবোর্ডের ব্যাপারে ভয়ে কেউ মুখ খুলতে রাজী হননি।
এ ব্যাপারে ভুক্তভোগী আঃ রহিম বলেন, আমার জমিতে জোরপূর্বক বিএনপি নেতা আঃ রউফ সাইনবোর্ড টানিয়ে মালিকানা দাবী করছে। আমি বাধা দিতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমি এলাকায় প্রবেশ করতে পারছি না। তাছাড়া এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

বিএনপি নেতা আঃ রউফ বলেন, আমি জমির মালিকের কাছ থেকে বায়না করেই সাইনবোর্ড টানিয়েছি।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ