1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

আঃকরিম নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার নেকবর আলী মুনসী (এন এ এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের অনিয়ম, দুর্নিতি ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নির্বাহী কর্মকর্তার দফতরে শিক্ষক-কর্মচারীবৃন্দ লিখিত এ অভিযোগ দায়ের করেন।

শিক্ষক-কর্মচারীবৃন্দ লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষক কামাল হোসেন বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, শিক্ষক-কর্মচারীদের সাথে অশ্লীল ব্যবহার ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে সোনারগাঁও থানার স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পদাধিকার বলে এসব কার্যক্রম চালিয়েছেন। কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি। কেউ এসব নিয়ে প্রশ্ন তুললে বা প্রতিবাদ করলে তার উপর নেমে আসতো অতিব নির্যাতন। এমনকি চাকুরীচ্যুত করার ভয় দেখাতেন তিনি।
আমরা নিম্ন স্বাক্ষরকারী সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রধান শিক্ষক কামাল হোসেনকে অত্র বিদ্যালয় থেকে অপসারণের জোর দাবি জানাচ্ছি। আবেদনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা অনিয়ম ও দুর্নিতিবাজ কামাল হোসেনের হাত থেকে মুক্তি দেয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, বৈদ্যেরবাজার নেকবর আলী মুনসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ