1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানুষের হস্তক্ষেপ ছাড়াই মামলার ডিজিটাল ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে! সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় টিপু সুলতান নামের এক যুবকের মৃত্যু সোনারগাঁ থানার ওসির আকস্মিক বদলি, পাঠানো হলো রংপুর ঘুষ ছাড়া মেলে না সেবা: সোনারগাঁও ভূমি অফিসে মিউটেশন ও সার্টিফিকেট শাখায় অতিরিক্ত অর্থ আদায়ের মহোৎসব! সোনারগাঁয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের দেওয়া হলো গাছের চারা উদ্ধারকৃত ১৬০ কেজি গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগে (ওসি) মোঃ আবদুল বারীকে প্রত্যাহার সোনারগাঁওয়ে ঐতিহাসিক স্থাপনায় ইসরাইলি পণ্যের শুটিং, ৪ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ সোনারগাঁয়ে যুবলীগ নেতার হামলায় শিশুসহ ৩ জন গুরুতর আহত – প্রাণনাশের হুমকি ডিবি কার্যালয়ে এমপিপুত্র, বাইরে দল থেকে বহিষ্কারের ঘোষণা সোনারগাঁয়ে তোলপাড় নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল কায়দায় সরকারের রাজস্ব ফাঁকি দালাল চক্রের গডফাদার সুমন

সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেন গ্রামবাসী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানাজায় সোনারগাঁ থানার পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেফতার করতে মেঘনা থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, এসআই জিয়াউর রহমান ও দুই পুলিশ সদস্য সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায়। এসময় আসামি মহসিনকে পুলিশ গ্রেফতার করার পর আসামি পক্ষের প্রায় ৩০/৪০ জন লোক একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়া সহ আসামি মহসিনকে ছিনিয়ে নেয়।একই সময় খাজা মিয়া নামের এক বিকাশ দোকানদারের দোকান ভাঙচুর করে ও অর্থ লুট করে। পরবর্তী খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।তবে আসামীর হাতে থাকা হাতকড়া উদ্ধার হলেও পরবর্তীতে আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ।

সোনারগাঁ থানার ওসি তদন্ত রাসেদুল হাসান খান বলেন, খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় মেঘনা থানা পুলিশ কোনো লিখিত অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আ. করিম জানান, আমি শুনেছি গ্রেফতার আসামি উক্ত মামলার ঘটনায় জড়িত নয় দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ