1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণধোলাই, পরে নিরাপরাধ প্রমাণে মুক্তি

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ে সংলগ্ন সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাত সন্দেহে আটজন শ্রমিককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশের হেফাজতে নেওয়া শ্রমিকরা হলেন— শিপন (১৪), মো. মিন্টু মিয়া (২৩), রাজু মিয়া (২০), মো. হৃদয় বিশ্বাস (২২), জাকিরুল (২৪), মো. সাগর (২০), দিগেন্দ্র বর্মন (১৭) ও আব্দুল্লাহ (২১)। মারধরে আহত হওয়ায় তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ওই আটজন শ্রমিক ছুটির দিনে পিকনিকে সোনারগাঁওয়ের পেরাব এলাকায় ঘুরতে যান। সন্ধ্যার পর এশিয়ান হাইওয়ের সিংলাবো এলাকায় দিয়ে ফেরার সময় স্থানীয়রা তাদের ডাকাত সন্দেহে আটক করে মারধর করে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গেলে জনরোষের মুখে পড়ে। পরে বহু চেষ্টা করে পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ইউনাইটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মশিউর রহমান জানান, আটককৃত সবাই তাদের কারখানার নিয়মিত শ্রমিক এবং তারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।

পুলিশ জানায়, বিষয়টি যাচাই-বাছাই করে শ্রমিকদের নির্দোষ পাওয়া গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দুপুরে কোম্পানির ব্যবস্থাপকের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ