1. admin@dainikmuktoalo.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে গণমাধ্যমকর্মীদের আলটিমেটাম: সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার মানুষের হস্তক্ষেপ ছাড়াই মামলার ডিজিটাল ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে! সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় টিপু সুলতান নামের এক যুবকের মৃত্যু

সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শীলমন্দী এলাকায় কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম চৈতি কম্পোজিট লিমিটেড (চৈতি গ্রুপ)-এর মালিক । প্ররিবেশের ক্ষতিসাধনের অভিযোগে চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। সোমবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৯ জুন ঢাকা নমুনা সংগ্রহকারী দলের সদস্যরা চৈতী কম্পোজিট লিমিটেড পরিদর্শন করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে প্রতিষ্ঠানটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে সংগৃহীত নমুনা পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে পরীক্ষা হলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সূচকে নির্ধারিত মানের চেয়ে বেশি মাত্রা পাওয়া যায়।

পরীক্ষার প্রতিবেদনে তরল বর্জ্যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) ৭৬ মিলিগ্রাম/লিটার, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (সিওডি) ৪২৯ মিলিগ্রাম/লিটার এবং টোটাল সাসপেন্ডেড সলিডস (টিএসএস) ১৩৯ মিলিগ্রাম/লিটার পাওয়া যায়। এছাড়া বর্জ্যের পিএইচ মাত্রা ছিল ৯ দশমিক ১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো।

পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় পাওয়া এসব মান পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩-এ নির্ধারিত গ্রহণযোগ্য সীমার বাইরে। এর ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।

পরবর্তীতে নমুনা পরীক্ষার ফলাফল, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়।
এরই ভিত্তিতে চৈতী কম্পোজিট লিমিটেডের ওপর মোট ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত পরিদর্শন, অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ