1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্য করার অভিযোগ ভুক্তভোগীর

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপর হাইকোর্টের রিট পিটিশন নং ১৬৩৭০/২৪ এর আদেশ বাস্তবায়নের নির্দেশনা থাকা সত্যেও বিবাদীদের মাধ্যমে প্রভাবিত হয়ে সাংবিধানিক আদালতের আদেশ বাস্তবায়ন করছেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এমনই অভিযোগ করেন সোনারগাঁ সাদিপুর ইউনিয়নের বাদি রুহুল আমিন।
তিনি জানান, মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য একাধিক বার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত  আবেদন করা হলেও তিনি ৯ মাস অতিবাহিত হওয়ার পরেও উক্ত আদেশ বাস্তবায়নের নামমাত্র চিঠি দেওয়া ছাড়া কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

গত ০৫/০৯/২০২৪ তারিখে নানাখী পূর্বপাড়া এলাকার আওয়ামী লীগের সুবিধাভোগী মুল্লুক হোসেনের ছেলে ও নাতিরা বিএনপির নাম ব্যবহার করে মসজিদ দখল করে মসজিদের নামে জনসাধারণের দানের টাকা আত্মসাৎ করেছে, এবং মসজিদের জমি দখল করে মাদ্রাসা নির্মাণ করে বিভিন্ন লোকজন থেকে মোটা অংকের অনুদান কালেকশন করছে, যার একটা অংশ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামকে দিয়ে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছে বলে এলাকার সাধারণ মানুষের ধারণা, তাছাড়া ও ১৬৩৭০/২৪ এই ৭ নং বিবাদীগণ মসজিদের প্রায় ২২ শতাংশ জমি যার (মূল্য প্রায় কোটি টাকার উপরে) বিক্রি করে সম্পুর্ন টাকা আত্মসাৎ করেছে, এইসব বিষয়ে ভুক্তভোগী মোঃ রুহুল আমিন বলেন উপজেলা নির্বাহী অফিসারের নিকট একাধিক লিখিত অভিযোগ দিলেও কোনো প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করেননি।
এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানকে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ