1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে  প্রতিহিংসায় শতাধিক ফলজ গাছ কেটে ১০ লাখ টাকা ক্ষতি

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৪১ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ইং এর পরবর্তী প্রতিহিংসায় নোয়াগাঁও ইউনিয়নের চরকামলদী এলাকার রফিকুল ইসলামের লিচু বাগানে রাতের আঁধারে ৫২টি লিচু গাছ, ১০টি কাঠাল গাছ, ৫টি আনার ফলের গাছসহ বিভিন্ন ধরনের ফলের প্রায়  শতাধিক গাছ কেটে ফেলেছে। গত শনিবার (২৫ মে) রাতে কোন এক সময় এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক রফিকুল  ইসলাম তার দাবি, এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। এঘটনায় রবিবার (২৬ মে) দুপুরে রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইমরান হোসেন জানান, গত ২১ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের (ঘোড়া প্রতীক) পক্ষে আমরা নির্বাচনী প্রচারণার কাজ করেছি। নির্বাচনের দুই দিন আগে অপর প্রার্থী বাবুল ওমর বাবু (আনারস) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। আমাদের ধারনা তারা নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসায় বাগানের সব ফলজ গাছ কেটে  ফেলেছে।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ফলের বাগানের গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ