1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক খাবার ফুচকা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ (ঋষিপাড়া) এলাকায় মোসলেহ উদ্দিনের বাড়ীতে অস্বাস্থ্যকর  পরিবেশে বানানো হচ্ছে ফুসকা। রাস্তার পাশের খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও চটকদার খাবার ফুচকা। তাই ক্ষুদ্র পুঁজির ব্যবসাটি থাকে সবসময়ই  জমজমাট। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এক শ্রেণির ব্যবসায়ী বেশি  লাভের আশায়, যেনতেনভাবে ফুচকা  বানিয়ে বাজারে ছাড়ছে।

সোনারগাঁওয়ে যেকোনো স্কুল-কলেজের বাইরের দৃশ্য সবচেয়ে বেশি ভিড়টা হয় ফুচকার দোকান ঘিরে। উদ্দেশ্য, নানা মসলায় তৈরি সুস্বাদু খাবারটি খাওয়া। বিশেষ করে মেয়েদের কাছে সবচেয়ে জনপ্রিয়  খাবার এই ফুচকা।

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, খাবারটা স্বাস্থ্যসম্মত না হলেও, খেতে বেশ মজাদার। তাই খাওয়ার লোভ সামলাতে পারি না। আসলে পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করলেই তা স্বাস্থ্যসম্মত হয় না। যার বড়  প্রমাণ ফুচকা তৈরির প্রক্রিয়া। যা দেখে খাবারটির প্রতি অনেকেরই  মোহ কেটে যেতে পারে।

নারায়নগঞ্জের পাশে সোনারগাঁও এলাকা। সোনারগাঁওয়ে বেশিরভাগ ফুচকা তৈরির কারখানা এখানে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের  মেঝেতে আটার  খামির তৈরি করা হচ্ছে। সেই খামিরের উপর পোকা ও মাছি উড়ে বেড়াচ্ছে। প্রতিটি কারখানায় এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় ফুচকা। শেওলা ধরা আটা দিয়ে বানানো হচ্ছে কাঁচা ফুচকা। ফুচকা বানানোর কর্মী হালিম মিয়া বলেন  আমরা মেঝেতে বসে কাজ করি। মেঝে পরিষ্কারের পর আমরা সেখানে বসে ফুচকা বানাই। কড়াইয়ের তেল দেখে যেকারো মনে হতে পারে পোড়া মবিল। পুড়ে যাওয়া এই পাম অয়েল দিয়েই দিনের পর দিন ভাজা হচ্ছে ফুচকা। ফুচকা ভাজার অন্য এক কর্মী বলেন আমরা ফুচকা ভাজার তেল শেষ না হলে কীভাবে তেল ফেলে দেবো। ফুচকা তৈরিতে অবৈধ গ্যাস এবং সাথে শিশু শ্রম তো আছেই।

সাংবাদিকদের দেখে কয়েকজন তেড়ে আসলেও। তবে ক্যামেরায় ছবি উঠবে বুঝতে পেরে  কেটেও পড়েন সাথে সাথে।

এ বিষয়ে ডাঃ দেব্ব্রত দাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক) কনসালটেন্ট (মেডিসিন) বলেন এই ধরনের অস্বাস্থ্যকর খাবার খেলে একদিনে হয়তো কিছু হবে না তবে দীর্ঘদিন ধরে খেলে স্বাস্থ্যের মারত্মক ক্ষতি হতে পার। চিকিৎসকরা বলছেন এসব ফুচকা পেটে গেলে ক্যান্সারসহ নানা দুরারোগ্য ব্যাধি  হতে পারে। লিভার এবং কিডনির সমস্যা হবে নিশ্চিত ।

 

 

 

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ