1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সুস্থ মানসিক বিকাশে খেলাধুলা ও মৌসুমী প্রতিযোগিতা: সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলের ব্যতিক্রমী আয়োজন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২১ বার পঠিত
আব্দুল আলিম, সাপাহার, (নওগাঁ) প্রতিনিধি: বুধবার ২১ মে বৈকাল ৪ ঘটিকায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ আয়োজিত ফুটবল প্রতিযোগিতা। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে এ ধরনের আয়োজন করে আসছে প্রতিষ্ঠান টি।
ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের পারদর্শিতা ও দলগত সহযোগিতার মনোভাব প্রদর্শন করে। আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য অভিভাবক ও শিক্ষক, যাঁরা শিক্ষার্থীদের উৎসাহিত করেন করতালির মাধ্যমে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও সাংবাদিক গোলাপ খন্দকার বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য প্রস্তুত হোক। শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলা ও মৌসুমী প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলে, খেলাধুলার মধ্য দিয়ে আমরা যেমন আনন্দ পাই, তেমনি একে অপর কে সহযোগিতা করার শিক্ষা পাই। এক অভিভাবক জানান, স্কুলে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আজকের খেলায় আমাদের সন্তানরা কতটা আত্মবিশ্বাসী, তা দেখে ভালো লেগেছে।
একজন শিক্ষক বলেন, বইয়ের পাঠের বাইরেও শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এমন আয়োজন অত্যন্ত জরুরি। খেলাধুলা শিশুদের চরিত্র গঠনে ভূমিকা রাখে।
এই আয়োজনকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সবাই মিলে একটি প্রাণবন্ত বিকেল উপভোগ করেছেন।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ