1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

সাপাহার সীমান্তে বাংলাদেশী গরুব্যাবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার পঠিত
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার সীমান্তে এক বাংলাদেশী গরু ব্যাবসায়ী কে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
গত ১৩ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে সাপাহার উপজেলার হাঁপানিয়া দক্ষিন বেলডাঙ্গা গ্রামের আবুল কাশেম  (ফড়িং) এর ছেলে আনোয়ার হোসেন (২৮) অন্যান্য রাখালের সাথে ২৩৬,পিলার এলাকা দিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। এসময় ভারতের হবিপুর থানার পান্নাপুর বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পিছু ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার বিএসএফ’র হাতে ধরা পড়ে।
 ধৃত আনোয়ার কে বিএসএফ সদস্যরা বেধড়ক পিটাতে থাকে এক সময় সে মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ তাকে ভারতের হবিপুর থানা হাসপাতালে  ভর্তি করে এর পর রাতেই চিকিৎসাধীনাবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
খবর টি স্থানীয়ভাবে এলাকায় ছড়িয়ে পড়লে নিহত আনোয়ারের বাবা আবুল কাশেম তার ছেলের লাশ ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর নিকট থেকে ফেরত পেতে ১৫মার্চ স্থানীয় বিজিবি ক্যাম্পে একটি আবেদন করেন। এর পর  স্থানীয় কয়েকজন সাংবাদিক ১৬মার্চ রবিবার ওই গ্রামে গেলে বিএসএফ’র হাতে মৃত্যু আনোয়ারের পিতা-মাতা হাউমাউ করে কেঁদে কেঁদে তাদের আর্তনাত প্রকাশ করে। তৎক্ষনাত বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সাংবাদিকগন স্থানীয় হাঁপানিয়া বিজিবি ক্যাম্পে গিয়ে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মজনু মিয়ার সাথে কথা হলে তিনি বিষয়টি সম্পূর্ন এড়িয়ে গিয়ে কোন তথ্য জানেননা বলে জানিয়ে দেন। কিন্তু এর পর কয়েক ঘন্টা যেতে না যেতেই রবিবার দিবাগত রাতে  হাঁপানিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ২৩৬,পিলার এলাকায় ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পের সাথে লাশ ফেরতের বিষয়ে কথা বলে ব্যার্থ হন।
তবে আজ সোমবার বিকেল ৫টার দিকে বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের  কথা রয়েছে বলে নওগাঁ ১৬ বিজিবির এডি রবিউল ইসলাম জানিয়েছেন। তবে মৃত আনোয়ার ভারতে গরু আনতে যায়নি সে মানসিক ভারসম্যহীন ব্যক্তি ছিল ভারতে গিয়ে সে অসুস্থ্য হয়ে পড়লে বিএসএফ তাকে হাসপাতালে ভর্তি করে এবং সেখানে তিনি মারা যান বলে বিজিবি’র পক্ষথেকে জানানো হয়েছে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ