1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সাপাহার সদর ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪১৪ বার পঠিত
আব্দুল আলিম , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “কিভাবে হবে উন্নয়ন, জানব মোরা সর্বজন” এমন প্রতিপাদ্যে নওগাঁর সাপাহার উপজেলা সদরের ১ নং সাপাহার ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভা শুরু হয়।
এ সময় সাপাহার ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট সার-সংক্ষেপ পেশ করেন ইউপি সচিব মহিদুল হক।
এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৬৫ লক্ষ ৯৮ হাজার ৪০২ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ টাকা এবং  রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ ৮২ হাজার ০০২ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা।
বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্জাহান হোসেন মন্ডল।
এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক নুরুল হক মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বিশিষ্টজন, সুধীজনসহ সকল ইউপি সদস্য-সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত খসড়া বাজেটিতে কোন প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত বাজেট হিসেবে পাশ করা হয়।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ