1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সাপাহারে সমৃদ্ধি উন্নয়ন মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী -২০২৫ অনুষ্ঠিত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সমৃদ্ধি উন্নয়ন মেলা ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ মে বিকেল ৫ টায় উপজেলা রিক অফিসে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক-এর সাপাহার এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম।
অনুষ্ঠান আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয় নানা ক্রীড়া প্রতিযোগিতায়। পরে বিজয়ীদের মাঝে এবং সমাজসেবা,  ক্রীড়া, সাংবাদিকতাসহ সামাজিক কার্যাক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় ১০ টি স্টলে প্রদর্শিত হয় কৈশোরবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা।
অনুষ্ঠানে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, সিনিয়র ম্যানেজার (মনিটরিং) রিক কেন্দ্রীয়  কার্যালয় আব্দুল আলিম, জোনাল ম্যানেজার রিক দিনাজপুর জোন ওলিউল ইসলাম, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম রনি জানান, এই ধরনের আয়োজন কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ