1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সাপাহারে শীতার্ত প্রবীণদের মাঝে রিক এর  শীতবস্ত্র বিতরণ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পঠিত
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে শীতার্ত প্রবীণদের মাঝে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রবীণ কল্যান কর্মসূচির আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর সাপাহার এরিয়া অফিস কার্যালয়ে রিক এর প্রবীন কল্যাণ কর্মসূচীর আওতায় উপজেলার সাপাহার সদর ও গোয়ালা ইউনিয়নের শীতার্ত প্রবীণদের মাঝে ১ টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত প্রবীণদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিক নওগাঁ জোন-এর জোনাল ম্যানেজার মো: মিতুল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার এরিয়া ম্যানেজার মো: আমিনুল ইসলাম।
এসময় রিক সাপাহার শাখা ব্যবস্থাপক মঙ্গল চন্দ্র রায় কোঙর, শাখা এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মো: বকুল, এম আই এস অফিসার মো: মশিউর রহমান, সাপাহার উপজেলা প্রোগ্রাম অফিসার (কৈশোর কর্মসূচি) মো: আরিফুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ