1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সাপাহারে রিক”র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ  সর্বজনীন মানবাধিকার বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচি পালনের মধ্যে দিয়ে সাপাহারে ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ পালিত হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রায় দুই যুগ ধরে নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যায় করে দেশের প্রবীণদের কল্যাণে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করে আসছে।
যার মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র এবং দুস্থ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখা। প্রবীণ কল্যাণ কর্মসূচি’ এর আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রিক সাপাহার এরিয়ার উদ্যোগে মঙ্গলবার সকাল ৯ টায় সাপহার উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী,জিরো পয়েন্ট চত্বরে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্থার জোনাল ম্যানেজার মোঃ মিতুল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সহকারী এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম,শাখা ব্যবস্থাপক মঙ্গল চন্দ্র রায় কোঙর, মো: বকুল শাহ্ টেকনিক্যাল অফিসার (রিক) মো: মশিউর রহমান এস আইএস অফিসার (রিক) আরিফুল ইসলাম উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসৃবী, প্রবীন কমিটির সাপাহার ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন,
গোয়ালা ইউনিয়ন কমিটির সভাপতি হাসান আলী সহ সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা,জন প্রতিনিধি, সমাজসেবী ও সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ