বুধবার (১৯ মার্চ) কলমুডাঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে পাতাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাতাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মনিরুল ইসলাম
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ ১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার আমীর আবুল খায়ের তরুন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল্লাহ্।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব জামাত, পাতাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মমতাজ উদ্দীন।
এসময় সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাতাড়ী ইউনিয়ন শাখার সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।