1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সাপাহারে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার পঠিত
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “রক্তে ভেজা বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই” ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির মিছিল, অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের  আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এরপর জিরোপয়েন্ট মুক্ত মঞ্চে একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান (মুকুল),  সাবেক যুগ্ন সম্পাদক আব্দুর রহমান (কল্লোল), সাবেক যুগ্ন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আনসারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাসনাত রেজা, মুরাদ শাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা জুয়েল হক, সাবেক ছাত্রদল সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান (বাদল), বিএনপি নেতা আক্তার হোসেন, আক্কাস আলী প্রমুখ।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ