1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে জামায়াত নেতা নিহত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ বার পঠিত
আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে আহত জামায়াতেইসলামী বাংলাদেশ’ সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল ও আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্হিল কাফি’র মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার (৩০আগষ্ট) রাত্রি ১০-১৫ মি: দিকে জামায়াত নেতা আব্দুল্লাহ্ হিল কাফি ও  আহমাদুল্লাহ্ নামের তার এক সাথী দু’জনে উপজেলার আশড়ন্দবাজার এলাকা হতে দলীয় প্রোগ্রাম শেষে মোটর সাইকেল যোগে সাপাহারে ফিরছিলেন। রাস্তায় তারা সাপাহার সদরের অদুরে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রীজ  এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী রাস্তায় রশি দিয়ে তাদের পথ রোধ করে এবং দু’জনকে মোটরসাইকেল হতে নামিয়ে পাশের আমবাগানে নিয়ে তাদের মাথায় আঘাত করে এবং তাদের নিকট থেকে টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মোটরসাইকেল টি নেয়ার চেষ্টা করে। এসময় তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারীর লাঠির আঘাতে চালক আহমাদুল্লাহর মাথায় হেলমেট থাকায় তিনি বেঁচে গেলেও জামায়াত নেতা আব্দুল্লাহহিল কাফির মাথা ফেটে যায়। লোকজন তড়িঘড়ি করে রাতেই তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীনাবস্থায় শনিবার দুপুর ২,৪০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত জামায়াত নেতা সাপাহার উপজেলার কাওয়াভাষা গ্রামের মাও: আব্দুর রহিমের ছেলে তিনি দির্ঘদিন ধরে সাপাহার উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে ওই বিদ্যালয় প্রধান জানিয়েছেন। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবনাথ এর সাথে কথা হলে তিনি জানান যে, এবিষয়ে সাপাহার থানায় একটি খুন সহ ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ