1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমিতির অনুদানের চেক বিতরণ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪৬০ বার পঠিত
আল মামুন, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি :  নওগাঁর  সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর অফিসে এ অনুদানের চেক বিতরণ করা হয়। আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির  সভাপতি শ্রী কার্তিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মো: রাশেদুল হক, আম আড়ৎ সমিতির সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ  সম্পাদক ইমাম হোসেন রিফাত, সাপাহার প্রেসক্লাবের আহব্বায়ক তছলিম উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় সমিতির সকল সদস্য ও উপকার ভোগী বিভিন্ন  প্রতিষ্ঠানের প্রধানগণ ও অসহায়, দুস্থ্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে অতিথিগণ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, কবরস্থান, মহাশ্মসান, এতিমখানা, সহ অসহায় দুস্থ্যদের মাঝে প্রায় তিন লক্ষটাকার চেক বিতরণ করেন।
ইতোপূর্বে উক্ত সমিতির পক্ষ থেকে সাপাহার বাজার জামে মসজিদ, প্রতিবন্ধী বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১০লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে বলে সমিতির সভাপতি, সম্পাদক জানিয়েছেন।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ