1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে নাটোরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :-
নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা এবং সিংড়ায় সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোর জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যমের কর্মীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত নাটোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয়ে পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

তারা অবিলম্বে সিংড়ায় গ্রেপ্তারকৃত দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার, সিংড়া ইউএনর বদলির এবং নাটোর আদালতে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের উপরে বরখাস্তকৃত এসপির হামলার বিচার দাবি করা হয়। সেই সঙ্গে নারী নির্যাতন মামলার আসামি ওই বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতের জিআরও চেয়ারে বসানো হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। অবিলম্বে এ সকল দাবি মেনে নেওয়া না হলে নাটোর জেলা সহ সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নাটোর জেলা স্বার্থ রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

পবিত্র রমজান মাসে বিপুল সংখ্যক সাংবাদিক রোদ গরম উপেক্ষা করে দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও নিউজ 24 এর নাটোর জেলা প্রতিনিধি মোঃ নাসিম উদ্দিন এবং এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান এবং ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ