1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

মোবাইল কোর্ট অভিযানে সরকারি আদেশ অমান্যকারী দুই দালাল প্রতারকের কারাদণ্ড

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ আজ ৩/৫/২০২৫ তারিখ নারায়ণগঞ্জ জেলার ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে সরকারি আদেশ অমান্য করে রোগীদের বিভ্রান্ত করা এবং হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সরকারি কর্মচারী কর্তৃক পূর্বে জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, উক্ত আদেশ অমান্য করে সংশ্লিষ্ট দুই ব্যক্তি সেখানে সক্রিয় ছিলেন। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুইজন আসামিকে তৎক্ষণাৎ আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন মোঃ মঞ্জু (৫৫)
পিতা: মোকসেদ আলী মাতা: সালেহা সাং: খানপুর, সদর মডেল থানা, নারায়ণগঞ্জ ও মোঃ মাসুদ হাওলাদার (৪২) পিতা: মোতালেব হাওলাদার মাতা: মর্জিনা বেগম সাং:গলাচিপা, কলেজ রোড, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ।

আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জেল প্রশাসন জানিয়েছে, হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ প্রতারকচক্র এবং দালালদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ