1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানুষের হস্তক্ষেপ ছাড়াই মামলার ডিজিটাল ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে! সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় টিপু সুলতান নামের এক যুবকের মৃত্যু সোনারগাঁ থানার ওসির আকস্মিক বদলি, পাঠানো হলো রংপুর ঘুষ ছাড়া মেলে না সেবা: সোনারগাঁও ভূমি অফিসে মিউটেশন ও সার্টিফিকেট শাখায় অতিরিক্ত অর্থ আদায়ের মহোৎসব! সোনারগাঁয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের দেওয়া হলো গাছের চারা উদ্ধারকৃত ১৬০ কেজি গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগে (ওসি) মোঃ আবদুল বারীকে প্রত্যাহার সোনারগাঁওয়ে ঐতিহাসিক স্থাপনায় ইসরাইলি পণ্যের শুটিং, ৪ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ সোনারগাঁয়ে যুবলীগ নেতার হামলায় শিশুসহ ৩ জন গুরুতর আহত – প্রাণনাশের হুমকি ডিবি কার্যালয়ে এমপিপুত্র, বাইরে দল থেকে বহিষ্কারের ঘোষণা সোনারগাঁয়ে তোলপাড় নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল কায়দায় সরকারের রাজস্ব ফাঁকি দালাল চক্রের গডফাদার সুমন

‎ ‎মেঘলা টিভির সিইও জহিরুল ইসলাম সিরাজ জাতীয় মুক্তি দলের যুগ্ম-মহাসচিব নির্বাচিত ‎

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ মেঘলা টিভির সিইও জহিরুল ইসলাম সিরাজ জাতীয় মুক্তি দলের যুগ্ম-মহাসচিব নির্বাচিত
‎ঢাকা, শনিবার (৮ নভেম্বর): ‎১৯৮৬ সালে প্রতিষ্ঠিত, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল জাতীয় মুক্তি দল-এর এক বিশেষ সভা আজ ঢাকায় অনুষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙালী, আনোয়ার হোসেন মিলন ও আব্দুর রউফ তোতা ভাইস-চেয়ারম্যান হিসেবে,
‎অধ্যাপক মো. খোরশেদ আলম মহাসচিব হিসেবে
‎এবং মেঘলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহিরুল ইসলাম সিরাজকে যুগ্ম-মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন —
‎জহিরুল ইসলাম সিরাজ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে, ‎নজরুল ইসলাম বাঙালী ফেনী-২,
‎মোহাম্মদ উল্লাহ শামীম ফেনী-৩, ‎অধ্যাপক মো. খোরশেদ আলম জামালপুর-২, আনোয়ার হোসেন মিলন পাবনা-৩,
‎আব্দুর রউফ তোতা গাইবান্ধা-৪, শাহিনুর ইসলাম দিনাজপুর-৪, ‎এবং রবিউল ইসলাম রবি ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী হবেন। মোট ২০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

‎সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানানো হয়।


Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ