1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

ফিলিস্তিনে ইসরাঈলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদ সাপাহারে বিক্ষোভ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ফিলিস্তিনে বর্বর ইসরাঈলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁর সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদ এর উদ্যোগে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার জিরোপয়েন্ট এলাকা হতে প্রায় ৩ হাজারের মত ধর্মপ্রাণ মুসল্লীর সমন্বয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল টি সদরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জিরো পয়েন্ট এলাকায় এসে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
এসময় উক্ত প্রতিবাদ সভায় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি সাপাহার জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব মাও. ইউসুফ আব্দুল্লাহ্ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাও: আলামিন, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম আরেফি প্রমুখ বক্তব্য প্রদান করেন। প্রতিবাদ সমাবেশে ইসরাঈলী বর্বর হামলা ও ভারতের আগ্রাসনের প্রতি ঘৃনা ও তিব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই হামলা ও আগ্রাসন বন্ধের জন্য সরকার তথা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ