1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে- সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩২২ বার পঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :-

নাটোরের বড়াইগ্রামে গতকাল শুক্রবার দিনব্যাপি প্রতিবন্ধীদের মাঝে সময় কাটিয়েছেন সাভার পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপির প্রতিষ্ঠাতা ব্রিটিশ নাগরিক ভ্যালেরি অ্যান টেইলর। এ সময় তিনি উপজেলার ভরতপুর গ্রামে বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং কম্বল বিতরণ করেন।

পরে তিনি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

ভ্যালেরি অ্যান টেইলর বলেন,প্রতিবন্ধীদের উন্নয়নের সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সমাজে তাদের বোঝা মনে না করে তাদের চিকিৎসা ও পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে। তাহলে একসময় তারা সমাজের সম্পদ হয়ে গড়ে উঠবে। তাদের প্রতি সহানুভূতি ও ভালোবাসাই পারে তাদেরকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।

আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিআরপির সমাজকল্যাণ বিভাগের ইনচার্জ  মোহাম্মদ শফিউল্লাহ, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল করিম।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ