
নিজস্ব প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম আশরাক প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আশরাফ প্রধান নিজেকে একজন জনগণের সেবক হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, আমি জিয়াউর রহমানের আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক। রাজনীতি করি মানুষের কল্যাণে, গরিব অসহায় মানুষের পাশে আমি সব সময় থাকতে চাই, নিজ স্বার্থে রাজনিতি করি না। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন । এলাকায় তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়ন, মানবসেবা ও ইতিবাচক মানসিকতাই তাকে মানুষের কাছাকাছি এনে দিয়েছে।
আশরাফুল আলম আশরাফ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁবাসি কে শুভেচ্ছা জানিয়েছেন। আশরাফুল আলম আশরাফ প্রধান প্রয়াত আলহাজ্ব ছমির উদ্দিন প্রধান সাহেবের সুযোগ্য সন্তান হিসেবে নিজেকে অনেক গর্বিত মনে করেন।
তিনি আরও বলেন, জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি, “আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে পিরোজপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপ দিতে চাই।