1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪৯৩ বার পঠিত

আঃকরিম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের সৌদি আরব প্রবাসী কামরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

প্রবাসী কামরুজ্জামান ও তার স্ত্রী সৌদি আরবে থাকায় তার মেয়ে মোছাঃ বিনথী আক্তার (১৮) বাদী হয়ে শুক্রবার ১৩ জুলাই সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায় গত ১১ জুলাই দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় উপজেলার যাত্রাবাড়ী গ্রামে তাহার নিজ ঘরের দরজা জানালা তালাবদ্ধ করিয়া নানার বাড়ি দৌলতপুর বেড়াইতে যায়। ১৩ জুলাই বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার সময় বাড়িতে আসিয়া দেখে যে ঘরের দরজার তালা ভাঙ্গা, গত ১১ জুলাই দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকার হইতে ১৩/০৭/২০২৩ তারিখ বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার যে কোন সময়ের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা আমাদের ঘরের দরজার তালা ভাঙ্গীয়া ঘরে প্রবেশ করে। অজ্ঞাতনামা চোরেরা ঘরের ভিতরে থাকা নগদ ২,৫০,০০০/-টাকা, ৫ ভড়ি ওজনের স্বর্নের গহনা, যার মূল্য-৪,৫০,০০০/-টাকা ও একটি ৩২ ইঞ্জী এল,ই,ডি টিভি, যার মূল্য-২০,০০০/-টাকা, ৩০ টি থ্রীপিচ, যার মূল্য-২৫,০০০/-টাকা, দেশী চার্জার ফ্যান ১ টি, যার মূল্য-৭,০০০/-টাকা, ৮টি বিদেশী কম্বল, যার মূল্য- ৪০,০০০/- টাকা ও বিভিন্ন ধারনের কসমেটিক্স সহ আরো বিভিন্ন ধরনের মালামাল নিয়া যায়, যার মূল্য-৩০,০০০/- টাকা,মোছাঃ বিনথী আক্তার জনান নগদ টাকা সহ সর্ব মোট ৮,২২০০০ টাকা চুরি করে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মাহাবুব আলম জানান, চুরির ঘটনা শুনেছি। এ বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ