
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচানি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
সিরাজ মিয়া উপজেলার পাঁচানি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, কৃষক সিরাজ মিয়া পাচানী গ্রামে সবজি তুলছিলেন । এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান, সিরাজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।