1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ সভা অনুষ্ঠিত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। কালের কন্ঠর সোনারগাঁ উপজেলা প্রতিনিধি গাজী মোবারক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শারমিন আহমেদ তিথী। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সচেতনতা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ  মোস্তাফিজুর রহমান দিগন্ত, স্থানীয় সমাজকর্মী ও দলিল লিখক মোস্তাক আহম্মেদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ফারুক আহম্মেদ, সোনারগাঁ প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, রিপন ভূঁইয়া, আশরাফুল ইসলাম সুমন, সাংস্কৃতিক কর্মী বদিউজ্জামান বদু, মো. শুভ মিন্টু, ইব্রাহীম প্রমূখ।

সোনারগাঁ উপজেলা শুভসংঘের সদস্য সচিব মোস্তাক আহমেদ, শুভসংঘ সোনারগাঁ উপজেলা শাখার বন্ধু জসিম উদ্দিন, কায়সার আহমেদ, শরিফ হোসেন, আলী নূর। এ সময় এটিএন (এমসিএল) এর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ, দৈনিক বাংলার নবকন্ঠের উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন (রাজিব) দৈনিক যায়যায়দিনের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি কায়সারুল মামুন রাজু প্রমূখ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত বসুন্ধরা শুভসংঘের এ  উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আক্রান্ত হওয়ার আগেই আমাদের প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন বসুন্ধরা শুভসংঘের মতো জনসচেতনতা তৈরি করা যাতে সবাই নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকে এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথী বলেন, বসুন্ধরা শুভসংঘের মতো  সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে ফার্মেসীতে যারা ঔষধ নিতে আসে তাদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে, চা দোকানে বসলেও ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সবাইকে সচেতন করতে হবে। বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য যে ফুলের টব রাখা হয় তা নিয়মিত পরিস্কার না করলে মরনঘাতী হতে পারে, এসি ও ফ্রিজ থেকে নির্গত পানি নিয়মিত পরিস্কার করতে হবে। কারো জ্বর হলে পরিক্ষা করে অবশ্যই জ্বরের ধরন জানতে হবে। এ সময় তিনি বসুন্ধরা শুভসংঘ ও কালের কন্ঠকে ধন্যবাদ জানিয়ে সবাই সচেতন থাকার আহবান জানান।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ