1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২০ বার পঠিত

আব্দুল করিমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে নুরুল আমিন সবুজ (৫৪) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল আমিন সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। নিহত বিবি ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লার মেয়ে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলহের জের ধরে নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতিমাকে জবাই করে হত্যা করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। আসামি নিজে  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সেই সঙ্গে ১৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ