1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা 

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

আব্দুল করিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইওয়ে পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) ড.আ.ক.ম আখতারুজ্জামান বসুনিয়া, গাজীপুর রিজিয়ন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল । তিনি দাবি করেন ৫ আগস্টের পর পুলিশের মনোবল ভাঙ্গার পর থেকে গত ডিসেম্বর মাসে হাইওয়ে পুলিশ মাঠে শক্তভাবে কাজ করছে।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করবে। হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার এর ব্যবহার। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের জানান আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। তিনি তাদের সমস্ত কর্মকাণ্ড সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ