1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

নারায়ণগঞ্জে নব্য যোগদানকারী জেলা প্রশাসক সোনারগাঁ  উপজেলা পরিদর্শন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পঠিত

আব্দুল করিমঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া  সোনারগাঁ উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও  সোনারগাঁও থানা সহ উপজেলা পরিষদ পরিদর্শন করেন।

গতকাল সোমবার ২৭ শে জানুয়ারি দুপুরে পৌর মিলনায়তন রোমে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত, শীতার্ত গরীব ও দুঃস্হ মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেন। বিতরনী অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  প্রশাসক সোনারগাঁও পৌরসভা , ফারজানা রহমান এর সভাপতিত্তে ও পৌর সচিব মাসরেকুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট  নারায়ণগঞ্জ,   মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সেই সাথে সোনারগাঁ পৌরসভা সহ বিভিন্ন জায়গায় বর্জ্য নিষ্কাশনের জন্য ডাস্টবিন বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, সোনারগাঁও পৌরসভার সাধারণ জনগণ যেন  সঠিকভাবে সেবা পেতে পারে সেই জন্য পৌর কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন এবং যথা সময়ে পৌর কর দেওয়ার আহ্বান জানিয়েছেন ।

সহকারী কমিশনার ( ভূমি)  এর কার্যালয় পরিদর্শন শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে দর্শনার্থীদের জন্য বসার ওয়েটিং রুম এর শুভউদ্বোধন ও   উপজেলা চত্বরে লনটেনিস কোর্ট এর শুভউদ্বোধন করেন তিনি।

এ  ছাড়া ও  জেলা প্রশাসক ভট্টাপুর মডেল সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কালে ছোট ছোট কমলমতি শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি  মনজুরুল মোরশেদ, সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআব্দুল বারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও সাংবাদিকবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ