1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আড়াইহাজার বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিককে হত্যা 

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি দোকানঘরে দলীয় কার্যালয় গড়ে তোলা বিএনপি নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিককে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদ ইউনিয়নের সালমদী বাজারে স্থানীয় বিএনপির ওই কার্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। নিহত ব্যক্তির নাম মোঃ  জাহাঙ্গীর হোসেন (৫৭)। তিনি সালমদী নয়াপাড়া গ্রামের প্রয়াত তালেব আলী ভূঁইয়ার ছেলে। নিহতের ছেলে তাঁত কারখানার শ্রমিক মোঃ রাসেল মুঠোফোনে বলেন, গত বছরের আগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পর পাশাপাশি তিনটি দোকান একত্র করে জোরপূর্বক স্থানীয় বিএনপির কার্যালয় গড়ে তোলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মিয়া প্রধান। তিনি মাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডেরও সদস্য  ছিলেন। কার্যালয়টিতে মাহমুদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ব্যানারও সাঁটানো রয়েছে। ৫ আগস্টের কয়েকদিন পর আমাদের কিছু না জানাইয়া এইখানে পার্টি অফিস বানায় তোতা মিয়া ও তার ছেলে-ভাতিজারা। পাশাপাশি বাকি দুইটা দোকান আমার চাচাদের।  আমাদের কোনো ভাড়া দিচ্ছিলো না। এ নিয়ে আমরা তাদের সাথে বসলেও তারা কোনো ভাড়া দেয়নি। আমার আব্বু আজকে ভাড়া চাইতে গেলে তারে পার্টি অফিসের ভেতরেই মাইর-ধইর করে বলেন নিহতের ছেলে রাসেল।

প্রাথমিক তদন্তের বরাতে আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিনও বলেন, দোকানটির মালিক নিহত ব্যক্তি। কয়েকমাস আগে স্থানীয় বিএনপি নেতারা সেখানে দলীয় কার্যালয় গড়ে তোলেন। দোকানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করেই তর্কবিতর্ক হয়। এবং তর্কবিতর্কের এক পর্যায়ে বিএনপির ওই কার্যালয়ের ভেতরেই দোকান মালিককে মারধর করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতালে যাওয়ার পর বিষয়টি জেনেছে। এই ঘটনায় ওই এলাকার বিএনপি নেতা তোতা মিয়া প্রধান, তার ছেলে-ভাতিজা ও অনুসারী নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

মুঠোফোনে যোগাযোগ করা হলে তোতা মিয়ার ছেলে খোকন প্রধান বলেন (নিহত জাহাঙ্গীর) আমাদের পার্টি  অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে আজ। এ নিয়ে তর্কের সময় তোতা প্রধান জাহাঙ্গীরকে একটি থাপ্পর দেয়, উনিও তোতা প্রধানের গায়ে হাত তোলেন। ওইখানে আরও মানুষ ছিলেন। পরে হাতাহাতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে খোকন আরও বলেন, “আমরা তার দোকানের অংশটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলাম। কিন্তু উনি আইসা আজকে খুব হৈ-চৈ করেন। ওনাকে মারধর করা হয়নি হাতাহাতির সময় আঘাতে মারা গেছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ