1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নাটোরে পরকীয়ায় বাধা দেওয়া স্ত্রীকে হত্যা -স্বামী গ্রেফতার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি পরশ মন্ডলকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে পরকীয়া কাজে বাধা দেওয়ায় স্ত্রী মোছা. আন্নি খাতুনকে (২১) স্বামী পরশ মন্ডল নির্যাতন করে মুখে বিষ খাইয়ে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় আন্নির ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামি ধরতে মাঠে নামে র‌্যাব। পরে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে প্রধান আসামি পরশ মন্ডলকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব আরও জানায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে আন্নি খাতুনের সঙ্গে পরশ মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে আন্নিকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন। গত ৮ সেপ্টেম্বর রাতে পরশ তার স্ত্রীকে শয়নকক্ষে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন। এরপর জোরপূর্বক বিষপান করান বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় আন্নিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর রাতে আন্নি মারা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি পরশ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে র‌্যাব জানায়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারের পর আসামিকে থানায় হস্তান্তর করা হয়।পরবর্তীতে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ