1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নাটোরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৪ শহীদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :-জুলাই গণঅভুত্থানে শহীদের পরিবারের দায়ের করা হত্যা মামলা থেকে আওয়ামীলীগের

নেতা -কর্মীদের বাঁচাতে নাটোরের ৪ শহীদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ পরিবারের সদস্যরা।

আজ দুপুরে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় একটি রেষ্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তৎকালীন নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত বাড়ি জান্নাতি প্যালেস থেকে গত ৬ আগস্ট শহীদ মেহেদি হাসান রবিন, মিকদাদ হোসেন খান আকিব, শরিফুল ইসলাম মোহন এবং ইয়াসিন আলীর মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় শহীদ পরিবারের সদস্যরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ শতাধিক আওয়ামীলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন। কিন্তু সে সব মামলায় ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেতা কর্মীদের বাঁচাতে একটি মহল শহীদ পরিবারদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

অথচ বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন ওই চার শহীদ পরিবার গেজেটভুক্ত সহ সকল সুযোগ সুবিধা পেয়ে আসছে। তাই একটি মহল আওয়ামীলীগ নেতা কর্মীদের মামলা থেকে বাঁচাতে যে ষড়যন্ত্র শুরু করেছে শহীদ পরিবারের সদস্যরা তা প্রতিহত করবে।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় আগুনে পুড়ে যাওয়ারা শহীদ নয়, নামে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে নাটোরের চার শহীদের নাম থাকায় তারই প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করে শহীদ পরিবারের সদস্যরা। এসময় সংবাদ সম্মেলনে শহীদ মেহেদি হাসান রবিন হাসানের সহধর্মীনি ওয়াহিদা হাসান, মিকদাদ হোসেন খান আকিব এর পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ