1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

দুমকী -লেবুখালী-বগা মহাসড়ক ও বাজারে হাতি দিয়ে চাঁদাবাজি ভয়, আতঙ্কে পথচারীরা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, মহাসড়ক, বাজারে হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন চালক, যাত্রী ও পথচারীরা। লেবুখালী-বগা আঞ্চলিক সড়কে চলন্ত বাস, ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা থামিয়ে হাতির সামনে টাকা না দিলে এগোতে পারছেন না কেউ। স্থানীয়দের অভিযোগ, হাতিকে টাকা না দিলে বা কম টাকা দিলে মাহুতরা খারাপ আচরণ করছে, এমনকি ভয়ভীতি দেখাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন হাটুরে সাধারণ মানুষ ও চালকরা। সনিবার লেবুখালী-বগা মহাসড়কে দেখা যায়, একটি বড় হাতি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সড়কের উভয় দিক থেকে আসা যানবাহনগুলো থামিয়ে তার মাহুত, কিশোর সুমন, জোর করে টাকা নিচ্ছে। সুমন জানায়, তার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবং বাবার নাম শামসুর রহমান। এ পর্যন্ত কত টাকা পেয়েছ?’ এমন প্রশ্নে সুমন হাতের ব্যাগ দেখিয়ে হেসে বলে, এই যে স্যার। হাতির মালিকের নাম জিজ্ঞেস করলে বলে, ‘লক্ষ্মণ দাসের সার্কাসের হাতি। এদিকে স্থানীয় দোকানিরাও বলছেন, শুধু গাড়িচালকরাই নন, রাস্তার পাশের দোকানগুলো থেকেও হাতি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। তাদের দাবি, প্রশাসনের তৎপরতা বাড়িয়ে মহাসড়ক থেকে এসব অবৈধ চাঁদাবাজি বন্ধ করা হোক।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ