1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

দুমকি উপজেলায়, প্রতিবন্ধী ভাতা ও টিউবওয়েল টাকা আত্মসাতের অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রেজওয়ানা নাসরিন মালার বিরুদ্ধে টিউবওয়েল দেয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ সিমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়েছে, দুই বছর আগে ইউপি সদস্য টিউবওয়েল দেয়ার কথা বলে সিমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। কিন্তু দুই বছরেও টিউবওয়েল না পেয়ে টাকা ফেরত চাইলে নানা টালবাহানার পর ২০ হাজার টাকা ফেরত দিলেও বাকি ১০ হাজার টাকা ফেরত দেননি বলে অভিযোগ। এছাড়া সিমার প্রতিবন্ধী স্বামী মিরাজের ভাতার ১২ হাজার ৩০০ টাকাও ইউপি সদস্যের মোবাইল সিম নম্বর ব্যবহার করে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।ভুক্তভোগী সিমা বেগম বলেন, “টিউবওয়েল  পাইনি, টাকা ফেরতও দেননি। স্বামীর ভাতার টাকাও দিচ্ছেন না।” স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নে ভাতার কার্ডের নামে এমন অভিযোগ নতুন নয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।অভিযুক্ত ইউপি সদস্য রেজওয়ানা নাসরিন মালা ২৮ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “বরাদ্দ না পাওয়ায় টিউবওয়েল দেওয়া সম্ভব হয়নি। পরে টাকা ফেরত দিয়েছি। প্রতিবন্ধী ভাতার টাকাও যথাসময়ে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।”

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক বলেন, “অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাব  বলেন, “পক্ষদ্বয়কে ডাকা হয়েছে। গ্রাম আদালতের নির্ধারিত তারিখে উভয়ের বক্তব্য শুনে অভিযোগের সুরাহার চেষ্টা করা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ