1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কাঁচপুর ছিনতাইকারীর ছুরিকাগাতে বড় ভাই নিহত, আহত ছোট ভাই

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৭৫৬ বার পঠিত

আব্দুল করিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছোট ভাই মো. রিপন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ই জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দু’ভাই আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় রোহান মারা যান।
তাঁরা চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামের মো. হোসাইন মিয়ার ছেলে। রোহান মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরে ভাড়া বাসায় থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে সোমবার রাতে কাঁচপুরে আসছিলেন। মঙ্গলবার ভোরে কাঁচপুরে নেমে দু’ভাই তাঁকে ফোন করেন। তবে তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে গিয়ে তাঁদের পাননি। তাঁদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। পাশেই থাকা পুলিশের টহল দলকে বিষয়টি জানালে তাঁদের সহযোগিতায় পাশের একটি সেতুর ওপর দু’জনকে রক্তাক্ত অবস্থায় পান। তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

আহত ছোট ভাই রিপনের বরাতে গোলাম মোস্তফা আরও জানায়, বাস থেকে কাঁচপুরে নামার পর কয়েকজন ছিনতাইকারী তাঁদের পাশের একটি সেতুতে নিয়ে যায়। সেখানে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে সব বের করে দিতে বলে। তাঁরা প্রতিবাদ করায় ছিনতাইকারীরা দু’জনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।ছোট ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ