1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

জামালপুরে মামলাবাজ সবুজার অত্যাচারে অতিষ্ঠ পরিবারের সংবাদ সম্মেলন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুর পৌর শহরের বাগেরহাটা গ্রামের মামলাবাজ ফারজানা আক্তার সবুজার হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকালে শহরের স্টেশন বাজারস্থ জামালপুর বার্তা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চাঁন মিয়া, পরী বেগম হাফেজা বেগম ও সাবিয়া বেগম। ভুক্তভোগীদের অভিযোগ, ফারজানা আক্তার সবুজা একজন নামধারী কথিত সাংবাদিক। থানা পুলিশের সাথে সাংবাদিকতার পরিচয় দিয়ে সখ্যতা রেখে নিরীহ মানুষদের বিভিন্ন মামলায় হয়রানী করা হচ্ছে তার পেশা। সেই সাথে এলাকায় একজন বেপরোয়া নারী হিসেবে পরিচিত। এই মামলাবাজ সবুজা কিছুদিন আগে একই এলাকার মিলন কাছ থেকে একটি স্ট্যাম্পে জাল সাক্ষর নিয়ে ৮/৯ লাখ টাকা দাবী করে আসছেন। টাকা না দেওয়ায় মিলনের নামে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় যাদের সাক্ষী দেওয়া হয়েছে তারা কেউ স্থানীয় না। সাংবাদিকতা না করেও নামমাত্র কার্ডধারী হয়ে সে থানা পুলিশের নিকট প্রভাব খাটিয়ে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগীরা আরও বলেন, সবুজার অনৈতিক দাবী মেনে না নেওয়ায় মিলনকে কোন প্রকার তদন্ত ছাড়াই গত ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে জামালপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেন৷ একই ষড়যন্ত্রমূলক মামলায় তার ভাই ফরিদকেও আসামী দেওয়া হয়। অথচ যেদিন ঘটনার কথা উল্লেখ করে সবুজা মামলা দায়ের করেন। সেদিন ফরিদ একটি বিবাহ অনুষ্ঠানে ছিলেন। এই মামলাবাজ নারী সবুজার এসব অনৈতিক দাবীর প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকী দেওয়া হচ্ছে।

দ্রুত সময়ের মধ্যেই এই মামলাবাজ সবুজাকে সঠিক তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মিলনের মুক্তি দাবী করেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

এ ব্যপারে অভিযুক্ত ফারজানা আক্তার সবুজা মোবাইলে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি ভুক্তভুগী বলেই মামলা দায়ের করেছি। আমি আইনের আশ্রয় নিয়েছি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ