
নিজস্ব প্রতিবেদনঃ আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক মোগরাপাড়া উপশাখা উদ্ধোধন করা হয়ছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মোগরাপাড়া চৌরাস্তা জোহরা ম্যানশনে গ্লোবাল ইসলামী ব্যাংক উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মোগরাপাড়া উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক(চলতি দায়িত্ব) আতাউস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন- ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মঞ্জুর হোসেন, ইসলামী সোসাইটি ঢাকা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সূরা সদস্য প্রিন্সিপাল ড ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব আবুল বাশার ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বিল্লাল হোসেন ব্যাপারী, এস এম সালেহ রোড উপ-শাখা ব্যবস্থাপক জনাব শাহেদ আহমেদ চৌধুরী, সারুলিয়া উপ-শাখা ব্যবস্থাপক জনাব সাইফুল ইসলাম, মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক জনাব ইসহাক মিয়া সহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশে ও দেশের বাইরে তার স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।