1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

গাজীপুর-১ আসনে চমক দেখাতে যাচ্ছেন ডঃ ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে তরুণ নেতৃত্বের উত্থান এখন সময়ের দাবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলে আসছে নতুন প্রজন্মের নেতৃত্বের জোয়ার। তাঁর ঘোষিত তারুণ্যনির্ভর বাংলাদেশ”গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই মাঠপর্যায়ে দেখা যাচ্ছে নতুন সমীকরণ। এর প্রতিফলন ঘটেছে গাজীপুর-১ সংসদীয় আসনেও। ঘোষিত গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ নেতা ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে। দলের প্রতি তাঁর নিবেদন ও  সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ২৫ মার্চ ঘোষিত গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে তাঁকে সদস্য সচিব করা হয়। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের দমননীতির বিরুদ্ধে বিএনপির আন্দোলনে সক্রিয় ছিলেন ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী রাজনীতির প্রতিকূল সময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া এই তরুণ নেতা হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মীদের অনুপ্রেরণার প্রতীক। গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হওয়ার পর থেকে স্থানীয় বিএনপিতে যে গ্রুপিং ও ভাঙন তৈরি হয়েছিল, তা নিরসনে অগ্রণী ভূমিকা নিয়েছেন ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি গাজীপুর-১ আসন তথা কালিয়াকৈর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য, গাজীপুর বিএনপিতে কোনো গ্রুপিং থাকবে না।”দলের ভেতর ও বাইরে আলোচনা শুরু হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৈরি হতে পারে নতুন সমীকরণ। তরুণ নেতৃত্বের প্রতি তারেক রহমানের দলের নবীন  প্রজন্মের উত্থানের ধারায় ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী নাম উঠে আসছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। দলীয় সূত্র বলছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার তরুণদের গুরুত্ব দিচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী মতো উদ্যমী নেতারাই হতে পারেন আগামী দিনের প্রতিনিধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে বলে আসছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর, তরুণরাই হবে পরিবর্তনের নায়ক।”গাজীপুর-১ আসনে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সেই দর্শনেরই বাস্তব উদাহরণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তরুণদের নেতৃত্বে এগিয়ে যাবে বিএনপি— এমন প্রত্যাশায় গাজীপুর-১ আসনে তৈরি হয়েছে রাজনৈতিক আগ্রহ ও জল্পনা। গাজীপুর-১ আসনে বিএনপিতে তরুণ নেতৃত্বের উত্থান দলীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী মতো সংগঠকরা যদি মাঠপর্যায়ের ঐক্য ধরে রাখতে পারেন, তবে বিএনপির আগামী নির্বাচনী কৌশলে এই আসনটি হতে পারে তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ