1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

গাজীপুর টঙ্গী ছাত্রদল নেতার হাতে যুব মহিলা লীগ নেত্রী লাঞ্ছিত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৫ বার পঠিত

জাহিদ হাসান জিহাদঃ শিল্প নগরী টঙ্গীর পাগার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসমিন আক্তারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সম্রাট শাহ ও তার ভাই সাগেরর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে পাগাড় ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী নেত্রী।

অভিযুক্তরা হলেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সম্রাট শাহ (৩৬) তার ছোট ভাই সাগর (২৬) ও তার চাচা খোকন (৪৫)। তারা সকলে পাগাড় এলাকার বাসিন্দা।
অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পাগাড় ফকির মার্কেট এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন ইয়াসমিন আক্তার। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সাগর ও তার বাবার সাথে বাকেবিতন্ডা হয় তার। একপর্যায়ে সাবেক ছাত্রদল নেতা সম্রাট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইয়াসমিনকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এসময় সম্রাটের ছোট ভাই ও তার চাচা সম্রাটের সাথে যোগ দিয়ে ইয়াসমিনকে মারধর করে গুরুতর আহত করেন এবং তার স্বর্নালঙ্কার ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মনির হোসেন বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ