1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

গাজীপুরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রচলিত আইন ভেঙে পৈতৃক সম্পত্তি থেকে ছোট ভাইকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বড় ভাই মনির হোসেন সরকার (৫৫), ও তার ছেলে আবিদ সরকারের (১৯) বিরুদ্ধে। এ বিষয়ে জিএমপির সদর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত গাজীউর রহমান সরকারের ছেলে মোঃ আমির হোসেন সরকার (৫৮)। ঘটনাটি ঘটেছে গাজীপুর শহরের ২৮ নং ওয়ার্ড হাক্কানী হাউজিং সোসাইটি, উত্তর ছায়াবিথী এলাকায়।

অভিযুক্তরা হলেন- একই এলাকার উভয় পিতা মৃত গাজীউর রহমান সরকারের বড় ছেলে মনির হোসেন সরকার (৫৫), ও তার ভাতিজা আবিদ সরকার (১৯)।
উল্লেখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমির হোসেন সরকারের আরেক সহোদর ভাই জাকির হোসেন সরকারকে (৪৮) তাদের বড় ভাই মনির হোসেন সরকার পৈত্রিক সম্পত্তির বাড়ীর অংশ থেকে বঞ্চিত ও উচ্ছেদ করার জন্য নানা ভাবে চেষ্টা করছেন। শুধু উচ্ছেদই নয় বড় ভাই মনির হোসেন সরকার ও তার ছেলে আবিদ সরকার যোগসাজস করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থেকে ছোট ভাই আমির হোসেন সরকারের পরিবারিক জানমালের ক্ষতি ও হয়রানী চেষ্টায়  লিপ্ত রয়েছেন। অভিযোগ সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত মনির হোসেন সরকার আমির হোসেন সরকারের সামাজিক অবস্থান পুঁজি করে আত্মীয় স্বজনদের থেকে বিভিন্ন  কৌশলে অন্যায় অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন ছলচাতরীর মাধ্যমে তাদের সম্পদ থেকে বঞ্চিত করতে পায়তারা করছেন বলে অভিযোগ করেন তারা। প্রাপ্য অংশ চাইলে তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার কথাও জানান আমির হোসেন সরকার।
ঘটনা এখানেই শেষ নয়, মনির হোসেন সরকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রভাববিস্তার করে পৈতৃক বাড়ির অংশ থেকে  আরেক ভাই জাকির হোসেন সরকারকে উচ্ছেদ করে বাড়ির বিভিন্ন ফ্ল্যাট ও বাসার ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক ভাড়া আদায় করে একাই হাতিয়ে নিচ্ছেন। তাছাড়া গোপনে বাড়ি ফ্ল্যাট অন্যত্র বিক্রির পায়তারা করছেন অভিযোগ উঠেছে মনির হোসেন সরকারের বিরুদ্ধে। তার এসব হীন কর্মকান্ডে বাধা দিলে প্রায় সময় বাড়ির নানান আসবাবপত্র ভাংচুরসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতি সাধন করতে থাকে।
এমতাবস্থায় গত ২৬ ডিসেম্বর দুুপুরে পূর্ব শত্রুতা জের ধরে হাক্কানী সোসাইটি বাড়ীতে সন্ত্রাসী প্রকৃতির লোকজনসহ অনাধিকার প্রবেশ করে আমির হোসেন সরকার ও তার আরেক ভাই জাকির হোসেন সরকারকে স্বপরিবারসহ বাড়ি থেকে জোরপূর্বব বের করে দেওয়ার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী আমির হোসেন সরকার আশঙ্কা প্রকাশ করে অভিযোগে উল্লেখ করেন, তার বড় ভাই মনির হোসেন সরকার ও তার ছেলে আবিদ সরকার যেকোনো সময়  পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও ফ্লাট দখল করে আত্মসাৎ করাসহ তার জানমালের বড় ধরনের ক্ষতি করতে পারেন। বর্তমানে তিনি তাদের ভয়ে স্বপরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ