1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কিশোর চালকের হাতে বাস, ভয়াবহ দুর্ঘটনায় বহুজন আহত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

জুলফিকার আলী জুয়েলঃ গাজীপুরের কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সৃষ্টি করেছে। শুক্রবার সকালে ফ্লাইওভার থেকে নামার পথে বাসটির ব্রেক ফেল করলে একের পর এক ধাক্কায় দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিল মাত্র ১৪ থেকে ১৬ বছরের এক কিশোর, যার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। আরও বিস্ময়কর তথ্য হলো—বাসটির হেলপারও ছিল মাত্র ১২ বছরের এক শিশু। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও মালিকপক্ষ অপ্রাপ্তবয়স্কদের হাতে এ ধরনের ভারী যান তুলে দেয়, যা জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন চারজনেরও বেশি যাত্রী ও পথচারী। তাদের প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। এছাড়া আরও কয়েকজনকে গাজীপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১২ বছরের হেলপারকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে কিশোর চালক পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, “লাইসেন্সবিহীন কিশোর চালকের হাতে বাস তুলে দেওয়াই এ দুর্ঘটনার মূল কারণ। মালিকপক্ষের অবহেলা এবং নিয়ম-নীতি অমান্য করার ফলেই আজ এমন ঘটনা ঘটেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এ ধরনের বেপরোয়া পরিবহন ব্যবস্থাপনা ও অদক্ষ চালকের কারণে এলাকাবাসী প্রায়ই ভোগান্তির শিকার হন। তারা প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ