1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

গাজীপুর গাছার আছমা আক্তারসহ ৩ সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ফেসবুক ও অনলাইন পোর্টালে মানহানিকর ও মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করায় গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঁচজনকে আসামি করে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও গাজীপুর পরিবেশ আন্দোলন-গাপা’র গাছা থানা শাখার সভাপতি মাজহারুল ইসলাম রুবেল।

মঙ্গলবার (০৭ অক্টোবর ২৫) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মাজহারুল ইসলাম রুবেল নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন এবং আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, ১. শাহীন আল মামুন, সম্পাদক ও প্রকাশক, সিএনএনবাংলা.টিভি, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ; ২. সামসুদ্দিন জোয়েল, রিপোর্টার, সিএনএনবাংলা.টিভি, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ; ৩. মোসা. আছমা আক্তার লাকী, স্বামী-মো. এনামুল সরকার শাহিন, কুনিয়া, বড়বাড়ি, গাছা, গাজীপুর; ৪. মো. গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা, ধীরেন্দ্র প্লাজা (৫ম তলা), কলেজ গেট, টঙ্গী, গাজীপুর; ৫. মো. নুরুজ্জামান শেখ, বার্তা সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা, ধীরেন্দ্র প্লাজা (৫ম তলা), কলেজ গেট, টঙ্গী, গাজীপুর।

মাজহারুল ইসলাম রুবেল বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি কুচক্রী মহল আমাকে ক্ষতি করতে পায়তারা করছিল, তারই ধারাবাহিকতায় আসামিরা যোগসাজশ করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ফেসবুক ও অনলাইনে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল! আমি নিরুপায় হয়ে বিচারালয়ে আবেদন করেছি, আদালত আমার আবেদনে সন্তুষ্ট হয়ে আমলে নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।’

এছাড়াও রুবেল বলেন, ‘আসামিরা প্রমাণ রিমুভ করতে চেষ্টা করবে কিন্তু লাভ নেই, আমরা ইতোমধ্যে প্রমাণ উপযুক্ত প্রক্রিয়ায় সংরক্ষণ করেছি। আমি শুধু ন্যায়বিচার চাচ্ছি।’

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ