1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

গণঅধিকার পরিষদের সোনারগাঁও আসনের ট্রাক মার্কার প্রার্থী হবেন ওয়াহিদুর রহমান মিল্কী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

আব্দুল করিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদীতে গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ – ৩ আসনের রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

গতো ১৮ অক্টোবর শুক্রবার বিকালে কার্যালয় উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথমে ফিতা কেটে এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
রাজনৈতিক কার্যালয় উদ্বোধনী বক্তব্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না বলেন, “ওয়াহিদুর রহমান মিল্কী ভাই শুধু গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতিই নন, তিনি আপনাদের সোনারগাঁওয়ের সন্তান এই বারদী এলাকার সন্তান, সোনারগাঁয়ের উন্নয়নে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রতিনিধি হয়ে তিনি সোনারগাঁও বাসির জন্য কাজ করবেন।”
আলোচনা সভার প্রধান অতিথি মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী এর উপস্থিতিতে এবং নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জি: নাহিদ এর সভাপত্বে আলোচনা সভায় গণঅধিকার পরিষদের পক্ষথেকে উপস্থিত ছিলেন,
আবুল খায়েন শান্ত, মোঃ সোহেল রানা, মোঃ নাজিউর রহমান, এ. কে. এম. সাইদুজ্জামান, মোঃ মহিবুল্লাহ, মো: গিফারী, জাবের হোসেন শান্ত, ফয়সাল ইবনে আমিন, আবু সিদ্দিক, মোঃ নজরুল ইসলাম সহো আরো অনেকে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ