1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

কেক কেটে সামাজিক সংগঠন ভোরের পাখি সোনারগাঁ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৩৮ বার পঠিত

আব্দুল করিমঃ সামাজিক সংগঠন ‘ভোরের পাখি সোনারগাঁ’-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম নগরীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোরের পাখি সোনারগাঁয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান, ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম ও খেলাধুলার জন্য গঠিত সামাজিক এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম রানা , দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, ব্যবসায়ী শহীদ মিয়া, রমজান হাসান, রানার শিমুল, চাকরিজীবি ওমর ফারুক, খোরশেদ আলম, কাউসার, সিজান, রমিজ, মাহমুদ, আবু বক্কর, শফিক, আওলাদ, মোবাশ্বের, তাওহীদ, বাচ্চু, নুর আলম, মাখনসহ ভোরের পাখি সোনারগাঁওয়ের সদস্যরা। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সোনারগাঁও উপজেলার কয়েকজন ক্রিড়ামোদী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে ২০২২ সালে ঐতিহ্যবাহী পানাম নগরীতে গঠিত হয় সামাজিক সংগঠন ভোরের পাখি সোনারগাঁও। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর সদস্যরা ব্যায়াম, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ