
নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে কাশিমপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠিত হয়। নতুন আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ আলী সিমান্তকে আহ্বায়ক ও আব্দুল কুদ্দুসকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আয়নাল কাজী ও মোঃ জাহাঙ্গীর আলম। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ আব্দুর রহমান।
এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন- আব্দুল্লাহ আল মামুন, মোঃ বাচ্চু মিয়া, মোঃ শাকিল আহমেদ, মোঃ রিপন মিয়া। কমিটি গঠন শেষে আহ্বায়ক মোহাম্মদ আলী সিমান্ত বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করবো।”