1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

অনলাইনে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গত ২১ আগস্ট ২০২৫, ১২:৪৬ মিনিটে সময়ের কণ্ঠস্বর অনলাইন পোটালে গাজীপুরে ও এম এস ডিলারের বিরুদ্ধে চাল আটা বিক্রয় অনিয়মের অভিযোগ যে সংবাদটি প্রচারিত হয তাহা সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। গাজীপুরের কাশিমপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস এর সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয়ের ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আমি আবু সায়হাম, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর এর একজন ওএমএস ডিলার। আমার ওএমএস বিক্রয় কেন্দ্রটি ভবানীপুর বাজার সংলগ্ন স্থানে অবস্থিত। উক্ত ওএমএস বিক্রয় কেন্দ্রের কার্যক্রম প্রতিদিন সকাল ৯:০০ ঘটিকা হতে চাল আটা বিক্রি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকে। কিন্তু সময়ের কণ্ঠস্বর অনলাইন গণমাধ্যমে অভিযোগ করা হয় যে সকাল ১১:০০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকার মধ্যে বিক্রয় কার্যক্রম শেষ হয়ে যায় যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত। আমার ওএমএস বিক্রয় কেন্দ্রের অনুকূলে দৈনিক বরাদ্দকৃত চাল-আটা ওএমএস নীতিমালা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ভোক্তা প্রতি ০৫ (পাঁচ) কেজি চাল এবং ০৫ (পাঁচ) কেজি আটা বিক্রয় করা হয়। সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত কোন অর্থ ভোক্তাদের নিকট হতে নেয়া হয় না। গাজীপুর সিটিকর্পোরেশনের ০২নং ওয়ার্ডের (ভবানীপুর বাজার) গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের, ওয়ার্ড,সচিব, জনাব জসীম উদ্দিন আমার নিকট বিভিন্ন সময় ৪/৫ বস্তা চাল/আটা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তাতে আমি অপারগতা প্রকাশ করলে আমার নিকট বিভিন্ন সময় মোটা অংকের টাকা দাবী করেন (যার মোবাইলের কল রেকর্ড আছে)। সংশ্লিষ্ট ওয়ার্ড সচিব সাংবাদিকের সাথে যোগসাঝসে করে আমার বিরুদ্ধে অনলাইন পোর্টালে রিপোর্ট করেন। যা সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই মোঃ আবু সায়হাম, ওএমএস ডিলার,গাজীপুর সিটি কর্পোরেশনের ২নংওয়ার্ড ওএমএস বিক্রয় কেন্দ্রটি ভবানীপুর বাজার গাজীপুর।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ