1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত

নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ১০ জন কৃতি ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে নওগাঁর সাপাহার উপজেলার উচাডাঙ্গায় অবস্থিত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ক্বওমী ও তাহফীজুল কুরআন মাদরাসা কর্তৃপক্ষ।

সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্নকারী ১০ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি মাদরাসার পক্ষ থেকে তাদের বিশেষ উপহার প্রদান করা হয়।

মাদরাসার পরিচালক শায়খ হাফেজ কাওসার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম। এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবীন হাফেজদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজের অমূল্য সম্পদ। কুরআন হিফজের মাধ্যমে শিক্ষার্থীরা এক অনন্য মর্যাদা অর্জন করেছে। তারা যেন কুরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে পারে, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ