আবদুল করিম সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে সোনারগাঁ থানা বিএনপির আয়োজনে ১৩ জুলাই '২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল সোনারগাঁও উপজেলার আনন্দ বাজার এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরন ও বিক্ষোভ মিছিল করেন।
প্রধান অতিথি এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, ইদানীংকালে সারা বাংলাদেশ ব্যাপি যে অশনি সংকেত চলছে, সেই সংকেতকে জ্ঞান করার উদ্দেশ্যে আমরা মাঠে নেমেছি। সারা বাংলাদেশে যখন নির্বাচন মুখি একটা হাওয়া বইছে, ঠিক তখনি জাহিলিয়ান যুগের একটি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন শ্লোগানে তথা একে অপরের উপর দোষারোপ করে যে হামলা চলছে তা অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন, তারেক রহমান এই ধরনের কোন কর্ম কান্ডকে পছন্দ করেন না। নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, যারা চাঁদাবাজি ও অপরাধ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকবেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। শহিদ জিয়ার আদর্শের সৈনিকরা এ সমস্ত কর্ম কান্ডে জড়িত হতে পারেন না। বিএনপির এই দলকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানা রকম স্বরযন্ত্র করছে এবং খারাপ উক্তি বিভিন্ন যায়গায় দিচ্ছে। এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনে প্রতিবাদ করে এর সদুত্তর দিবেন।
তিনি আরো বলেন, সোনারগাঁওয়ে আমি এসেছি চাঁদাবাজ, মাদক ও অন্যায় ভাবে মানুষের জায়গা জমি নিয়ে কেস খামারি করে জমির অংশ বিশেষ নিয়ে ঝগড়া লাগিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার মতো অপকর্ম রোধ করতে। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামান, শহিদুজ্জামান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম, মোঃ দীন ইসলাম, সেলিম মাষ্টার, মাওলানা মিজান, মোঃ মিনর, রাকিবুল ইসলাম, মোঃ আয়েতুল্লাহ, বাবু, হাজী আবুল বাশার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.